ইউনিকো হাসপাতাল পিএলসিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক রেডিওগ্রাফি দিবস ২০২৫ পালিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাজধানীর গ্রিন রোডের অবস্থিত হাসপাতালে দিবসটি পালন করা হয়।
১৮৯৫ সালে উইলহেলম কনরাড রন্টজেনের ঐতিহাসিক এক্স-রে আবিষ্কার যা চিকিৎসা বিজ্ঞানে একটি নতুন যুগের সূচনা করেছিল–তা স্মরণ করে এই দিবস পালন করা হয়।
এই বছরের মূল প্রতিপাদ্য বিষয়, ‘ইমেজিং এক্সিলেন্সের মাধ্যমে স্বাস্থ্যসেবার ক্ষমতায়ন’, (Empowering Healthcare Through Imaging Excellence) আধুনিক চিকিৎসার অগ্রগতি, সঠিক রোগ নির্ণয় এবং রোগীর সর্বচ্চ যত্ন নিশ্চিত করার ক্ষেত্রে রেডিওগ্রাফার, রেডিওলজিক্যাল টেকনোলজিস্ট এবং রেডিওলজিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে।
এই অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশজুড়ে রেডিওলজি টেকনোলজিস্ট, রেডিওলজিস্ট এবং চিকিৎসাসেবায় কর্মরত তাদের অবদানকে স্বীকৃতি দিতে এবং তাদের অর্জিত জ্ঞান সহভাগিতা করার জন্যে হাসপাতালে একটি সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ১৮০ জন রেডিওগ্রাফার, রেডিওলজি টেকনোলজিস্ট, রেডিওলজিস্ট উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডায়াগনস্টিক ইমেজিং এবং রেডিওলজিতে প্রযুক্তিগত অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে একটি বৈজ্ঞানিক অধিবেশনও অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মেডিক্যাল সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশের রেডিওলজিস্ট সোসাইটির সভাপতি এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজিস্ট সোসাইটির সভাপতি। ইউনিকো হাসপাতাল পিএলসি-এর সিইও আর্দ্রা কুরিয়েনের অনুপ্রেরণামূলক সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
News Link:https://www.kalerkantho.com/online/corporatecorner/2025/11/08/1603278